রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফতেহ মোহাম্মদ রেজা রিপনের বিনম্র শ্রদ্ধা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ 🪪

১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। একইসাথে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশ ও প্রবাসের সকল বাংলাভাষীকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বায়ান্নর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরসহ নাম না জানা অসংখ্য বীর শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের ভাষা ‘বাংলা’। তাঁদের এই আত্মত্যাগ শুধু বাংলা ভাষাকেই রাষ্ট্রভাষার মর্যাদায় আসীন করেনি, বরং রোপণ করেছিল আমাদের মহান স্বাধীনতার বীজ। তাই একুশ মানেই মাথা নত না করা, একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।”

শ্রদ্ধা ও শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ভাষা সংগ্রামীদের, যাদের ত্যাগের বিনিময়ে আজ বাংলা ভাষা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আমাদের গণতন্ত্র ও অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থাকতে হবে। একুশের চেতনা হোক আমাদের আগামীর পথচলার শক্তি।”

তিনি ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভাষা সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসাথে তিনি দলমত নির্বিশেষে সবাইকে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102