রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে যুবকের ওপর নৃশংস হামলা: ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাহিদ না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

রুপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: পিবিআই এর তদন্ত, একজনের মৃত্যুদণ্ড, অপরজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৭ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ব্যবসায়ী হেকমত আলী (৪০) হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুইজন সম্পর্কে আপন ভাই।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম রফিকুল ইসলাম সবুজ (৩০)। এছাড়া ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন তার ভাই মাহফুজুর রহমান (২৬)। তারা উভয়ই রূপগঞ্জ উপজেলার মোল্লাবাড়ি এলাকার ইয়াকুব হোসাইনের ছেলে।

আদালত সূত্র জানায়, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ এই চাঞ্চল্যকর হত্যা মামলাটির তদন্ত করে। তদন্ত শেষে পিবিআই আদালতে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে পিবিআই-এর দাখিলকৃত অভিযোগপত্রের ভিত্তিতে আদালত মঙ্গলবার এই রায় প্রদান করেন। রায়ে রফিকুল ইসলাম সবুজকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অপরাধে সংশ্লিষ্টতা থাকায় তার ভাই মাহফুজুর রহমানকে কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ (পিপিএম)। তিনি জানান, বিজ্ঞ আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে এই রায় ঘোষণা করেছেন।

উল্লেখ্য, নিহত হেকমত আলী রূপগঞ্জের একজন ব্যবসায়ী ছিলেন। তাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় এই রায় ঘোষিত হলো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102