রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬১ 🪪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদল। আজ ৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

এদিন সকালে শহরের দেওভোগ আখড়া এলাকা থেকে লিফলেট বিতরণ ও জনসংযোগ শুরু হয়। এরপর পালপাড়া, ২নং রেল গেট ও উকিলপাড়া মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এসময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও জনসংযোগ করেন তাঁতীদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মনির হোসেন খান, এস এম মকবুল হোসেন এবং আলহাজ্ব মো. আকরাম হোসেন। তাদের সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর রাজপথে লড়াই-সংগ্রাম করেছে। ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর আজ বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই অর্জনকে সফল করতে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি জনগণের সরকার গঠনে অংশীদার হতে হবে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “দেশের মানুষের প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়ন সুনিশ্চিত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তাই উন্নয়নের ধারা বজায় রাখতে ধানের শীষের জয়ের কোনো বিকল্প নেই।”

এদিকে, মহানগর তাঁতদলের এই প্রচারণাকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে সাধারণ মানুষের মাঝে এক ধরনের উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যায়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102