রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে যুবকের ওপর নৃশংস হামলা: ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাহিদ না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ভোট কেন্দ্র গুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে: জেলা প্রশাসক রায়হান কবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ 🪪
নারায়ণগঞ্জে একটি সুন্দর সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। ভোট কেন্দ্রে ভোটারদের সকল ধরনের সুযোগ সুবিধা ও উৎসাহিত করার লক্ষে প্রশাসন কাজ করছে। ভোট কেন্দ্রে সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ভোট কেন্দ্রে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড় দেয়া হবে না। 
বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের ভোট কেন্দ্র গুলো পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: রায়হান কবির এসব কথা বলেন।
এসময় জেলা প্রশাসক ভোটকেন্দ্র গুলোর অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল উপাদান সার্বিক ভাবে মনিটরিং করেন এবং সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো রায়হান কবির আরো বলেন, ভোট কেন্দ্রে এবং তার আশে পাশে কেউ যদি কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। আমি সকল দলের প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রতি আমার আহবান থাকবে একটি সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে উপহার দিতে পারি তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন।
বক্তাবলী ও আলীরটেকের বিভিন্ন ভোটকেন্দ্রে পরিদর্শনকালে এসময় আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ সকল বাহিনীর প্রতিনিধি, জেলা আনসার কমান্ড, সদর উপজেলা নির্বাহী অফিসার, ফতুল্লা মডেল থানার ওসি  ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102