শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ড. ইউনুসের শাস্তি দাবীতে পলাশের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৭ 🪪

ড. ইউনুসের বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ই সেপ্টেম্বর ) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনার চত্বরে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট (৭৪ শ্রমিক সংগঠন) এর আয়োজনে শিল্পের মালিক কর্তৃক শ্রমিকদের হয়রানী বন্ধকরন, শ্রমিকদের ন্যায্যদাবী বাস্তবায়ন, শ্রম আইন লঙ্ঘনকারী ড. ইউনুস এর বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট (৭৪ শ্রমিক সংগঠন) প্রধান সম্বনয়ক ও শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, বাংলার জনগন বাংলার টাকা দিয়ে প্রদ্মা সেতু করেছে শেখ হাসিনা। কিন্তু ড. ইউনুস বিশ্ব ব্যাংকে ষড়যন্ত্র করে ঋন বন্ধ করিয়েছিলো।
ড. ইউনুস শ্রমিকদের বেতন সহ নানা অধিকার থেকে বঞ্চিত করেছে। তার অধিনস্ত শ্রমিকদের শ্রম আইনের বিধান অনুযায়ী অনিয়ম করেছে তাই শ্রম আদালতে মামলা হয়েছে, মামলায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তাকে শাস্তির আওতায় না আনলে শোষিতরা মনে করবে বাংলাদেশে আপরাধ করে বেআইনী কাজ করে পার পাওয়া যায়। আমরা সকল ষড়যন্ত্র শ্রমিকরা মোকাবেল করবে।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ৭৪ শ্রমিক সংগঠন এর সাধারণ সম্পাদক গোলাম কাদের, দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন সভাপতি মোজ্জামেল হক, নারায়ণগঞ্জ জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুহুল কবির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি মোঃ অহিদুর রহমান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু সহ ৭৪ শ্রমিক সংগঠন অসংখ্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102