রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অ্যাড. শরীফুল ইসলাম শিপলুর গভীর শোক ও দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ 🪪

গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।

মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় অ্যাডভোকেট শিপলু বলেন, “বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি আজ তার এক মহান অভিভাবককে হারাল। তার এই বিদায়ে আমরা গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও গুরুত্বপূর্ণ অধ্যায়। জনগণের ভোটাধিকার রক্ষা ও দেশে বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবসময় সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তার আপসহীন নেতৃত্বেই দীর্ঘ ৯ বছরের স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটেছিল। পরবর্তীতে দেশ ও জনগণের কল্যাণে নেওয়া তার বহু গণমুখী সিদ্ধান্ত বাংলাদেশকে সমৃদ্ধির পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায়।”

শোকবার্তায় অ্যাডভোকেট শিপলু উল্লেখ করেন, “বিগত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। শত নির্যাতন ও প্রতিকূলতার মুখেও তার আপসহীন ভূমিকা জাতিকে দীর্ঘ লড়াই-সংগ্রামে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।[ দেশ ও জাতির জন্য তার এই আত্মত্যাগ ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102