রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

একাত্তরের বিজয়কে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়-ই হোক এবারের বিজয় দিবসের প্রতিজ্ঞা -মুফতী মাসুম বিল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ 🪪

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আজ ১৫ ডিসেম্বর, সোমবার এক বিবৃতিতে তিনি বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে ১৯৭১ সালে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে মানুষ হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করে রক্ত ও জীবনের নজরানায় স্বাধীনতা অর্জন করেছে। আজকের এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গ করা সকল বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি সন্মান ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

তিনি আরও বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর হানাদার পরাভূত হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনো অর্জিত হয় নাই। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হয় নাই। রাষ্ট্র মানুষের প্রত্যাশামাফিক পরিচালিত হয় নাই। তাইতো ২৪ এ জুলাইয়ে আরেকটি রক্তক্ষয়ি অভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশকে যেতে হয়েছে। তাই এবারের বিজয় দিবস স্বাধীনতাকে অর্থবহ করার সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞার মাধ্যমে উদযাপন করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিজ্ঞা করছে যে, মহান মুক্তিযুদ্ধকে আমরা কোনভাবে ব্যর্থ হতে দিতে পারি না। আমাদের শহীদের রক্তকে আমরা বিফলে যেতে দিতে পারি না। তাই দেশে সুশাসন প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে; ইনশাআল্লাহ।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102