রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনু’র শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এড. টিপু 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ 🪪
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ডন চেম্বারের নিজ বাসভবনে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু আনোয়ার হোসেন আনুর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি আরো বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ ও পরিশ্রমী নেতা হিসেবে আনু সবসময় দলের স্বার্থে কাজ করে গেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব,
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরকার, ১২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, যুবদল নেতা আব্দুল্লাহ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমান, ১৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, এবং নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন।
সবার উপস্থিতিতে আনোয়ার হোসেন আনুর দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয় এবং তার পরিবারকে ধৈর্য ধরে সাহস রাখার অনুরোধ জানানো হয়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102