শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না

মহামায়া সেবাশ্রমের উদ্যোগে মাসদাইর শ্মশানে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২০ 🪪

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ মাসদাইর কেন্দ্রীয় নগর শ্মশানে ভক্তদের মাঝে দ্বিতীয় দিনের মতো বস্ত্র বিতরণ করেছে মহামায়া সেবাশ্রম। মানবতার কল্যাণ ও সৃষ্টি সেবার লক্ষ্যে নিবেদিত এই আশ্রম অষ্টমী তিথিতে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে।

গতকাল অষ্টমীতে বস্ত্র বিতরণ ও ভক্ত সেবা প্রদানকালে মহামায়া সেবাশ্রমের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা মানবতা ও সৃষ্টির কল্যাণে কাজ করে চলেছেন। আশ্রমের সদস্যরা বলেন, “আমরা এই ধরাধামে এসেছি এবং একদিন এই শ্মশানেই আমাদের শেষ কার্য হবে। এই ভাবনা থেকেই আমরা অসহায় ও ভক্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।” মহামায়া সেবাশ্রমের লিটন পোদ্দার জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সপ্তমী, অষ্টমী ও নবমীতে পর্যায়ক্রমে মোট ১০০০ বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মহামায়া সেবাশ্রম শুধুমাত্র বস্ত্র বিতরণ নয়, শিক্ষা, চিকিৎসা এবং বিবাহ অনুষ্ঠানেও বিভিন্ন পরিবার ও ভক্তদের সেবা প্রদান করে আসছে। তাঁদের এই বহুমুখী কার্যক্রম সমাজে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এবারের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা লালপুরের তপু ঘোষ, গোপাল চন্দ্র সাহা, শ্রী চন্দন ঘোষ, শ্রী লিটন কর্মকার, তারক ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ এর সর্বস্তরের ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা বিধানে কাজ করেছেন বলে আয়োজকরা জানান।

মহামায়া সেবাশ্রমের এই উদ্যোগ সমাজে মানবপ্রেম ও সেবার বার্তা ছড়িয়ে দিচ্ছে, যা অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102