শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু

আসন্ন দুর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ 🪪
ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেনো না হয় এ বিষয়ে প্রশাসন সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ  করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ। 
 পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ কোন প্রকার শঙ্কা নেই বলে জানিয়ে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে  সবাই একসাথে সুন্দর বাংলাদেশ উপহার দিবো বলে আশ্বস্ত করেন।
 অত্যান্ত সুন্দর, শান্তি – শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের পূজা  উৎসব সম্পন্ন হবে বলেও জানান নেতৃবৃন্দ।
গত ১৮  সেপ্টেম্বর সোমবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য  প্রার্থী মো: আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি বিশিষ্ট সাংবাদিক শংকর কুমার দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরী সাধারণ সম্পাদক সুশীল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102