রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে সর্বদা তাদের পাশে থাকতে হবে-মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৮২ 🪪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমীর বলেন যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে সাথে সাথে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে।
শুক্রবার ৯ এপ্রিল বিকেলে চাষাড়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর অফিসে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যায় করতে হবে, মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় তাকে সেখানে অন্তরিকাতা সহকারে কাজ করতে হবে।
মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খান সহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102