রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানালেন ইসমাঈল হোসেন কাউছার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮১ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাঈল হোসেন কাউছার মহান মে দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতী মানুষের প্রতি সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন।

এদিন এক বার্তায় তিনি বলেন, “মহান মে দিবস শ্রমিকদের অধিকার ও মর্যাদার প্রতীক। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় সংঘর্ষ ও ত্যাগের মাধ্যমে শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য পাওনা অর্জন করতে পারে।” তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

ইসমাঈল হোসেন কাউছার আরও বলেন, “গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে আরও আন্তরিক হতে হবে।

মে দিবসের এই দিনে তিনি শহীদ শ্রমিকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102