রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

মে দিবস উপলক্ষ্যে জাকির খানের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন সুমন মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ২৪০ 🪪

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক হাজী সুমন মাহমুদ, সদ্য কারামুক্ত মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (পহেলা মে) উপলক্ষ্যে সকল শ্রমিক ও মেহনতী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

হাজী সুমন মাহমুদ বলেন, শ্রমিকরা ঘাম ঝরিয়ে দিনরাত পরিশ্রম করেন, কিন্তু তাদের অনেকেই মে দিবসের ইতিহাস জানেন না। তারা শুধু এটাই জানেন যে, তাদের ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি।

তিনি শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, ১৮৮৬ সালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে রক্ত দিয়েছিলেন। আজও সেই সংগ্রামের চেতনা বিশ্বজুড়ে শ্রমিক অধিকারের প্রতীক।

মে দিবসে তিনি সবার কাছে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মপরিবেশের উন্নতি ও মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। এদিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংকল্পের দিন বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102