রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

তিনটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ 🪪

সিদ্ধিরগঞ্জে সাহারিয়া স্টোর, বায়েজিদ স্টোর এবং শাওন স্টোরে নামে তিনটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।

এ সময় প্রতিষ্ঠান গুলো থেকে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দসহ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চিটাগাং রোড এলাকায় ওই তিনটি প্রতিষ্ঠানে ওই অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক এ.এইচ.এম রাসেদ অভিযানের প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(খ) ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিনের বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102