রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে যুবকের ওপর নৃশংস হামলা: ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন নাহিদ না’গঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তজার্তিক দাবা’র উদ্বোধন ২৫ সেপ্টেম্বর বক্তাবলীর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জে জামায়াতের প্রস্তুতি সভা আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ  নারায়ণগঞ্জে খেলনা বন্দুক নিয়ে ‘আতঙ্ক’ সৃষ্টি: সেই ভাইরাল দুই তরুণ আটক ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সমাবেশ: মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জিমখানা কে মাদকমুক্ত করতে পুরুষের পাশা পাশি  নারীদের ভূমিকা বেশি ছিলো – বিভা হাসান  নারায়ণগঞ্জে সালিশি বৈঠকে যুব সংগঠনের সভাপতির ওপর হামলা: সংবাদ সম্মেলনে বিচার দাবি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে সদর ইউএনও; নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২০২ 🪪

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (২৭ মার্চ) সকালে দক্ষিণ রসুলপুর মাঠালা পট্টি এলাকায় অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফাইজ উদ্দিন।

জানা গেছে, কয়েকদিন আগে কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ রসুলপুর মাঠালা পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শুক্রবার সকালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে শুকনা খাবার, ঘর তৈরির জন্য ঢেউটিন, কম্বল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানকালে ইউএনও এস এম ফাইজ উদ্দিন বলেন, “বিপদের সময় সাধারণ মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন পাশে থাকবে।”

সরকারি এই তাৎক্ষণিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরে আসে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র, স্থানীয় ইউপি চেয়ারম্যান, সংশ্লিষ্ট মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102