রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

এমপি প্রার্থী ড. ইকবালের হোসাইনের সিদ্ধিরগঞ্জ এলাকায় গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ 🪪
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৩ আসনের এমপি প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার গণসংযোগ অনুষ্ঠিত। 
শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জের চিটাগং রোড থেকে শুরু করে মিজমিজি, পাইনাদি নতুন মহল্লা, কান্দা পাড়া, সাহেব পাড়া বাজারে এসে শেষ হয়।
উক্ত গণসংযোগে ড. ইকবাল হোসাইন  সাবলীলভাবে জনগণের সাথে পরিচয় হয়ে বক্তব্য রাখেন। তিনি সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমানের সালাম দেন এবং নির্বাচন কমিশনকে নতুন রোড ম্যাপের জন্য নারায়ণগঞ্জ ৩ আসনের ৫ লক্ষাধিক জনগণের পক্ষ থেকে স্বাগত জানান। তিনি বলেন ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে ঈদুল ফিতরের আগে নির্বাচন শেষ করার জন্য সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামী স্মারক লিপি দিয়েছেন।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। ২৪ এর গণঅভ্যুত্থানে দুই হাজারেরও অধিক শহীদ হয়েছে, সরকারের প্রতি আহবান তাদের স্পষ্ট বিচার দাবি করছি।
এসময় উক্ত গণসংযোগে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানার আমীর মাহাবুব আলম এবং সেক্রেটারি বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর  সিদ্ধিরগঞ্জ এলাকার জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102