মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাপক গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ: নারায়ণগঞ্জ-৫ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে ইসলাম সংসদে প্রতিষ্ঠা করতে হবে- গোলাম মসিহ  ত্বকী হত্যার ১৫৩ মাস: শামীম ওসমানসহ নির্দেশদাতাদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচারের দাবি খালেদা জিয়ার সুস্থতা দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়: বজলুর রহমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনু’র শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন এড. টিপু  গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর তাতীদল দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ: জমিয়ত নেতা মনির হোসাইন কাসেমীকে শোকজ বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সনমান্দীতে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ‘জনতা আগে, নেতা পরে’: নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়নে আধুনিক রোডম্যাপ ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ্জামানের

বাংলা নববর্ষেরর শুভেচ্ছা জানালনে সাবেক কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৫০ 🪪

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসী তথা নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি।

সাদরিল বলেন, বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক প্রহেলিকার মধ্যে থাকলে হবে না। স্বার্থ কখনও সমাধান নয়। শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না। আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে অতিক্রম করে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে। পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশি জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদ্যাপন। বাংলা নববর্ষ বাংলাদেশিদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরূপ। আমি এই উৎসবমুখর দিনে দেশ-বিদেশের সব বাংলাদেশিদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তিনি আরো বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সঙ্গে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান। আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীতকাল ধরে নির্মীয়মাণ বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে। ঐতিহ্য, সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান। প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।

এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে। বলেন সাদরিল। নববর্ষের প্রথম দিনে আমি সবার কল্যাণ ও শান্তি কামনা করছি। বৈশাখের বহ্নিতাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102