সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রবাসীর জমি দখলের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও মিঠুর বিরুদ্ধে হামলার অভিযোগ পুত্র সজিবকে নিজের রাজনৈতিক সচিব নিযুক্ত করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান মাদক ও কিশোর অপরাধ দমনে কঠোর অবস্থান: নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম

বন্দরে ৩লাখ টাকা চাঁদার দাবিতে হোসিয়ারী ব্যবসায়ী নূর মোহাম্মদকে  পেটালো কিশোর গ্যাং

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৬৯ 🪪
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত ৩লাখ টাকা চাঁদার দাবিতে নূর মোহাম্মদ(৮০)নামে এক হোসিয়ারী ব্যবসায়ীকে বেদম পিটিয়েছে কিশোর গ্যাং সন্ত্রাসী শিপলু,আরমান,ব্ল্যাক সাব্বির,সীমান্ত ও ইমরান গং
২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত নূর মোহাম্মদকে গুরুতর অবস্থায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎ’সা দেয়া হয়েছে।

এ ঘটনায় আহত নূর মোহাম্মদ বাদী হয়ে মঙ্গলবার বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন,চরঘারমোড়া এলাকার মৃত নাজির আহাম্মদের ছেলে নূর মোহাম্মদ তার নিজ বাড়িতে দীর্ঘ দিন ধরে হোসিয়ারী ব্যবসা চালিয়ে আসছে। চর ঘারমোড়া এলাকার সন্ত্রাসী শিপলু,একই এলাকার বাদশা মিয়ার ছেলে আরমান,পুনাই নগর এলাকার টুটুল মিয়ার ছেলে ব্ল্যাক সাব্বির,মদনগঞ্জ সৈয়াল বাড়ির ঘাট এলাকার সীমান্ত ও চর ঘারমোড়া এলাকার ইমরান গং তার কাছে দীর্ঘ দিন ধরে ৩লাখ টাকা চাঁদা দাবী করে। ১৫ দিন আগেও তারা পূণরায় চাঁদা দাবি করে। এতে নূর মোহাম্মদ মিয়া তাদের দাবিকৃত চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে। বিবাদীরা তাকে দেখে নিবে বলে হুমকি প্রদান করে। এর জের ধরে গত ২৫ মার্চ বেলা ২টায় ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে নূর মোহাম্মদের বসত বাড়িতে হানা দেয়। এ সময় নূর মোহাম্মদ প্রতিবাদ করলে শিপলু-আরমান বাহিনী ক্ষিপ্ত হয়ে নূর মোহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা ভাংচুর ও তান্ডব চালায়। এ সময় তারা লোহার রড ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে ঘরের আসবাবপত্র,টিভি,ওয়ার্ডড্রব ভাংচুর,লাখ টাকা মূল্যের এন্ড্রয়েট মোবাইল সেট,স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুটসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধণ করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীরা বৃদ্ধ নূর মোহাম্মদক হত্যার চেষ্টায় নশৃংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়েন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102