শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

আমরা চাই বিচার ও সংস্কারের দাবী অব্যাহত থাকুক –নুসরাত তাবাসসুম 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ 🪪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নারীরা ভালো-মন্দের বোধ বেশি রাখেন, কারণ তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে হয়। নারী ও পুরুষের ভোট সমান ক্ষমতা বহন করে।

বৃহস্পতিবার (২০শে ফেব্রুয়ারী) বিকেলে নগরীর আলী আহমেদ চুনকা নগর মিলনায়তনে নারায়ণগঞ্জ জেলা শাখা জাতীয় নাগরিক কমিটির নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নতুন রাজনৈতিক দলে জনমত সংগ্রহের সময় নারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা চাই, বিচার ও সংস্কারের দাবি অব্যাহত থাকুক। একজন নারী যখন বলেন, আমি শেখ হাসিনার বিচার চাই,  তখন সেটি অনেক বেশি শক্তিশালী বার্তা বহন করে।

জাতীয় নাগরিক কমিটির নারী বিষয়ক সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা বলেন, আমরা মেয়েরা সকল কিছুর বিচার চাই। আন্দোলনের সময় আমরা সম্মুখ সারিতে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি। আমরা চাই এমন একটি পরিবেশ সৃষ্টি করতে যাতে নারীরা কোনো বাধার সম্মুখীন না হয়। আমরা নারীদের বিচরণের ক্ষেত্র তৈরি করে দেবো সংস্কার ও দেশ গঠনের মাধ্যমে।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য নাহিদা সারোয়ার ইভা বলেন,একটি রাষ্ট্রের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কখনো উন্নতি করা সম্ভব নয়। নারীদের বোঝানো হয় যে, তারা কিছু করতে পারবে না, কিন্তু আমরা বলতে চাই, নারীদের নিয়েও পরিবর্তন সম্ভব। আমরা নারীদের রাজনৈতিক সক্ষমতা দেখিয়ে দিতে চাই।

সমাবেশে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আন্দোলনে দুই চোখ হারানো শিক্ষার্থী মাহবুবের মা বলেন, “আমার ছেলে আন্দোলনে গিয়ে দুটি চোখ হারিয়েছে। এখন সে ঘরে বন্দি। আমাদের পুরো পরিবার এখন অন্ধকারে। আমরা দোষীদের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই।

আড়াইহাজারের ছাত্র আন্দোলনের সংগঠক মুনিয়া ইসলাম বলেন, দেশ গড়ার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। এখন আমাদের একমাত্র লক্ষ্য সংস্কারের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা।

এসময় আরও বক্তব্য রাখেন, সংস্কৃতি সেলের সম্পাদক তাজনুভা জাবীন, শহীদ ও আহত সেলের সম্পাদক ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় সদস্য নাহিদা সারোয়ার নিভা।

এছাড়া উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আল-আমিন, কেন্দ্রীয় সদস্য শওকত আলী নারায়ণগঞ্জ সদর থানা আহ্বায়ক কমিটির সংগঠক আহমেদুর রহমান তনু, লুবনা রহমান, নারায়ণগঞ্জে আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102