শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

চির অম্লান থাকুক তোফাজ্জল ভাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ 🪪
কিছু স্মৃতি কিছু কথা যা এখন শুধুই স্মৃতি; আমাদের মাঝে স্মৃতি কথা হয়ে চির অম্লান থাকুক তোফাজ্জল ভাই
………………….মোঃ শফিকুল ইসলাম আরজু
শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি নারায়ণগঞ্জের আপোষহীন নির্ভীক একজন সৎ সাহসি সাংবাদিক এর নাম দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন। যিনি গত ২০২৫ এর ২রা জানুয়ারিতে আমাদের সকলের মায়া ত্যাগ করে পৃথিবীর বুক থেকে চির বিদায় নিয়েছেন। তাঁর এই অসময়ে চলে যাওয়া, চির বিদায় নেয়া, আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ পাকের দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করি এবং তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
তোফাজ্জল  ভাইয়ের সাথে সম্পর্কের শুরুটা আমার বেশি দিনের নয়।  পেশাগত সূত্রে  ২০০৬ সালে  পরিচয়। পরিচয়ের পর থেকে সে আমাকে সাংবাদিকতার সম্পর্কে সীমাবদ্ধ রাখেননি বরং ছোট ভাই হিসেবে আমার প্রতি ছিলো তাঁর স্নেহ এবং ভালোবাসা।
তোফাজ্জল ভাইয়ের সাথে পরিচয় হবার পর থেকেই তিনি আমাকে কখনো উপদেশ দিতেন আবার সময় বিশেষ শাসনের সুরে কথা বলতেন। তাঁর এই আচরণে আমি কখনো উৎসাহ পেতাম আবার কখনো সংশোধিত হতাম। তাঁর সংস্পর্শে থেকে সাংবাদিকতা পেশায়  দায়িত্ব ও কর্তব্য পালনে  নিজের মধ্যে অনেক সাহসী  মনোবল তৈরি করতে পেরেছি। শিখতে পেরেছি অনেক কিছু। আজ তাঁর একটি কথা বার বার স্মরণ হয়। দেখা হলেই বলতেন আরজু চারপাশে যে সব অনিয়ম অবিচার ও অসহায় মানুষ নির্যাতিত হয় এবং জনগণের দুর্ভোগের নিউজগুলো লিখো- তা আমার পত্রিকায় পাঠিয়ে দিও। তাঁর এমন সাহসী কথায় অনেক নিউজ লিখে পাঠিয়েছি। সে সব নিউজ যত্ন সহকারে প্রকাশ করেছেন দৈনিক ইয়াদ পত্রিকায়। এর জন্য কৃতজ্ঞ তোফাজ্জল ভাইয়ের নিকট। আমার দেখা সে একজন মানবিক, পরিবেশ বান্ধব, সামাজিক ও বিনোদন প্রেমী, এ ছাড়াও একজন সৃজনশীল সাহিত্যিক। তাকে দেখেছি একজন নিরলস পরিশ্রমি। সর্বদা হাসি-খুশি ও নিরহংকারী, মুক্ত মনের ও স্পষ্টভাষী মানুষ। তাঁর এসব গুণাবলী যা কখনো ভুলবার নয়।
তিনি একজন সাংবাদিক বান্ধব ও সংগঠন প্রিয় মানুষ ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলো তাঁর কণ্ঠস্বর। আমার যে কোন আমন্ত্রণে তিনি পাশে ছিলেন এবং কাজের বিষয়ে পরামর্শ দিয়ে উৎসাহ দিতেন। আজ তাঁর এ চলে যাওয়ায় আমি হারালাম আমার প্রিয় একজন অভিভাবক বড় ভাইকে। কিন্তু তাঁর সাথে চলা সময় ও কর্মগুলো কিছু স্মৃতি কিছু কথা হয়ে আমার মাঝে তিনি বেঁচে থাকবেন চিরকাল। যা এখন শুধুই স্মৃতি হয়ে থাকবে তাঁর শূণ্যতার মাঝেও আমার হৃদয়ে। পরিশেষে একটি কথাই বলতে চাই, তোফাজ্জল ভাই  তাঁর আদর্শ কর্মগুণে স্মৃতিকথা হয়ে চির অম্লান থাকুক আমাদের মাঝে।
লেখক ও সাংবাদিক
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102