শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ 🪪

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেল।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরের নগরীর সনাতন পাল লেইন হোসিয়ারী ক্লাব ভবনে নির্বাচন কমিশনের কাছ থেকে সাধারণ গ্রুপে ও এসোসিয়েট গ্রুপের পদে তারা এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় সাধারণ গ্রুপে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সভাপতি আলহাজ্ব বদিউজ্জামান বদু, আব্দুস সবুর খান সেন্টু, মনির হোসেন খান, মো.দুলাল মল্লিক, আতাউর রহমান, মো.মিজানুর রহমান, আলহাজ্ব মো.মনির হোসেন, হাজী মো.শাহীন, মো.আব্দুল হাই, বৈদ্যনাথ পোদ্দার, মো.মাসুদুর রহমান, মো.পারভেজ মল্লিক ও এসোসিয়েট গ্রুপ থেকে সাঈদ আহমেদ স্বপন, মো.নাসির শেখ, মো.বিল্লাল হোসেন, অনিল বাবু, হিরু শেখ, নাসিম আহমেদ।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী ক্লাব ভবনে প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ করা হবে। ৩১ ডিসেম্বর থেকে ১জানুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হবে এবং ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ হবে। ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হবে এবং ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102