শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

না’গঞ্জের ৮ দফা দাবীতে পিএম গার্মেন্টস’র শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৩১৩ 🪪
 নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ী এলাকাস্থ পোশাক তৈরি কোম্পানি পিএম গার্মেন্টস’র শ্রমিকরা হঠাৎ ৮ দফা দাবীতে কর্মবিরতি করে রাজপথ দখল করে বিক্ষোভ সমাবেশ করে। 
রবিবার ১০ নভেম্বর বিকেলে  ‘পিএম গার্মেন্টস’ এর পোশাক শ্রমিকরা ৮ দফা দাবীতে কর্মবিরতি করে রাজপথে নেমে এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় সড়কে যানবাহন চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে এবং জনদূর্ভোগের সৃষ্টি হয়।
পিএম গার্মেন্টসের শ্রমিকদের অসন্তোষের সংবাদ পেয়ে এবং অনুরোধে অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ান শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক। এ সময় তিনি সকল শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তার নিখুঁত সমাধান দেন।
তিনি আরও বলেন, শ্রমিক জাগরণ মঞ্চ পিএম গার্মেন্টস’র শ্রমিকদের পাশে সব সময় আছে এবং থাকবে। শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক শ্রমিক অসন্তোষের সমাধানের বিষয়ে গার্মেন্টসের মালিক রতন বাবু’র সাথে সাক্ষাৎ করেন। এরপর পিএম গার্মেন্টসের মালিক শ্রমিকদের সকল দাবী মেনে নেন। দাবী মেনে নেয়ার আশ্বাসে শ্রমিকরা আবার নিজ নিজ কাজে ফিরে যায়।
এ সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার মেজর আশরাফ ও সেনাবাহিনীর একাধিক সদস্য উক্ত স্থানে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আবু সাঈদ, শ্রমিক জাগরণ মঞ্চের নেত্রী জেসমিন আক্তার।
বর্তমানে ঐ কোম্পানিতে আর কোন শ্রমিক অসন্তোষ নেই বলে জানান গার্মেন্টসের কর্মকর্তা এজিএম মো. জাহাঙ্গীর ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102