শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

নিতাইগঞ্জে খাবার বিতরণ করলো ‘ভালো সেন্ট্রাল’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৩ 🪪

নগরের নিতাইগঞ্জে প্রায় ১ হাজার অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে খাবার বিতরণ করেন ‘ভালো সেন্ট্রাল’ সংগঠন। এই কার্যক্রম অব্যাহত রয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিতাইগঞ্জ এলাকায় সংগঠনের স্বত্বাধিকারী শাহারিয়ার রহমান শান্তর উদ্যেগে এ খাবার বিতরণ করা হয়।

এসময় ভালো সেন্ট্রালের উদ্যোক্তা আজাদ রিফাত ফাইবার্স প্রাইভেট লিমিটেডের পরিচালক মোহাম্মদ তাহজুল ইসলাম রাজিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, ভালো সেন্ট্রালের অন্যতম সদস্য মোখলেছুর রহমান ভুট্টোসহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও মোনাজাত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমি সর্ব প্রথম এই ভালো সেন্ট্রালের উদ্দে্যাক্তা শাহারিয়ার রহমান শান্ত ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সমাজে অনেক এমন সংগঠন আছে কিন্তু তাদের মতো প্রতিদিন এমন হাজার হাজার মানুষদেরকে খাবার দিয়ে সেবা করার প্রতিষ্ঠান খুব কমই আছে। আমি আমার এলাকাবাসী ও আমার এলাকার সকল ভাইদের প্রতি আহ্বান জানাবো যেন সবাই এই ভালো সেন্ট্রালের পাশে থেকে সবসময় তাদের সহযোগিতা করবেন।

সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম রাজিব বলেন, এই ভালো সেল্ট্রালের শুরু থেকেই অনেক ভালো ও ব্যতিক্রমী উদ্দে্যগ করে যাচ্ছি। আমরা সাপ্তাহে ৩দিন গরিব ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ করছি। এছাড়া শ্রমিকদের চুল—দাঁড়ি কামানোর জন্য বিনামূল্যে সেলুনের ব্যবস্থা করা আছে। আল্লাহ যেনো আমাদের একাজ চলমান রাখার তৌফিক দান করেন— আপনারা সে দোয়া করবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102