রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান

সিদ্ধিরগঞ্জে ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষা উপকরন বিতরন করলেন কাউন্সিলর সাদরিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩২ 🪪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজারের ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নাসিক ৫নং ওয়ার্ড কার্যালয়ে কাউন্সিলর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে মাদ্রসায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষকদের কাছে শিক্ষা উপকরন উপহার হিসেবে বিতরন করা হয়েছে।

এ সময় নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, মাদ্রাসা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আমি সব সময় পাশে ছিলাম এখনো আছি তাই শিক্ষার্থীদের জন্য কাউন্সিলর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে আজ এসব শিক্ষা উপকরণ বিতরণ করেছি। তিনি বলেন ইহকাল ও পরকালের কল্যাণের জন্য ছাত্র-ছাত্রীদের কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিছু কিছু কাজ দুনিয়াতে করলে কেউ দেখবেনা-কেউ শুনবেনা, এসব কাজ করলে আল্লাহ খুশি হবেন। যার ফল পাওয়া যাবে পরকালে। ইহকাল এবং পরকালের জন্য শিক্ষা দান আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সুতরাং পরকালই গুরুত্বপূর্ণ।
কাউন্সিলর সাদরিল বলেন, শিক্ষার্থীরা যাতে ইসলামিক বিধান অনুসরন করে যাতে করে খারাপ কাজ করতে গেলে তাদের মনে বাধা চলে আসবে। যার পুরষ্কার তোমরা মৃত্যুর পর পাবে। শিক্ষকদের তিনি বলেন শিক্ষার্থীদের এমন ভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, যেই শিক্ষা ইহকাল এবং পরকালেও কাজে লাগবে। তাই প্রতিটা কাজে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এসময় শিক্ষকদেও কাছ থেকে বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন। পরে তিনি শিক্ষকদের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যাবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।
কাউন্সলির আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে , কারন আজকের ছোট ছোট শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের ভবিষৎ তাদের আমাদের সব সুযোগ সুবিদা দিতে হবে । আমার পক্ষ থেকে আমি সব সময় শিক্ষার্থীদের পাশ থাকবো। এসময় তিনি আরো জানান, আজ আমাদের মাদ্রসায় শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে খুব শীগ্রই আমাদের এলাকার স্কুলসহ অনান্য শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষা উপকরন বিতরন করা হবে।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে ছিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক বলেন, আজ আমাদের ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমাদের মাদ্রসার শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরন উপহার হিসেবে দিয়েছেন বিষয়টি সকলকে ভাবাবে। এর আগে কেউ এভাবে মাদ্রসা শিক্ষার্থীদের পাশে দাড়াইনি আমিও কথা দিয়েছি, আমার প্রতিষ্ঠানের শিক্ষার মান আরো বৃদ্ধি করার জন্য যা করার প্রয়োজন করবো। তিনি বলেন আমি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাউন্সিলরকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102