বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও আহত ১৪ জনের আর্থিক সহায়তায় অনুসন্ধান কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

প্রত্যাশা মাদক-চাঁদাবাজ-ইভটিজিং ও ভ’ম্যিদস্যু মুক্ত সমাজ তৈরি করবে-শাহ নিজাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৬৩ 🪪
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, কুতুবপুরের উন্নয়নের জন্য শামীম ওসমান অক্লান্ত পরিশ্রম করছেন। এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যও পরিশ্রম করছেন। এ এলাকার প্রধান সমস্যা ছিলো ডিএনডি সমস্যা। ময়লা পানিতে এ এলাকার অনেক মানুষ নিমজ্জিত থাকতো। সেই ডিএনডি সমস্যা সমাধান করেছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সহযোগিতায়। শামীম ওসমান একটা স্লোগান তৈরি করেছেন তার নাম প্রত্যাশা। সে প্রত্যাশার জায়গাটা হচ্ছে মাদক-চাঁদাবাজ-ইভটিজিং ও ভ’ম্যিদস্যু মুক্ত সমাজ তৈরি করা। বর্তমান সমাজের মাদকের অবস্থা ভয়াবহ। দেখা যাচ্ছে ছেলেরা স্কুলে যাচ্ছে যখন মাদক ওদের কাছে চলে আসবে ওরা মাদকাসক্ত হবে। মাদকে যারা আসক্ত থাকে ওরা বখাটে ছেলে। ওরা মেয়েদের ইভটিজিং করে। এ জন্য শামীম ওসমান মাদক-ইভটিজিংমুক্ত করতে ব্যাপকভাবে আপনাদের সহযোগিতা চেয়েছেন।

শনিবার (২রা মার্চ) বিকেলে সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টালের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, পুরষ্কার বিতরণী এবং আলোচনা সভায় প্রধান বক্তা’র বক্তব্যে তিনি এসব কথা বলেন,

নিজাম বলেন, এ এলাকায় যারা মাদকের সাথে সম্পৃক্ত, কারা সন্ত্রাসী, কারা আমাদের মেয়েদের ইভটিজিং করে, কারা আমাদের মেয়েদের স্কুলে যেতে দেয় না তাদের বিরুদ্ধে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে বলবেন। তাদের মাধ্যমে যদি আমরা এ সংবাদ পাই আমরা সুন্দর সমাজ গড়তে পাড়বো। একটা সুন্দর পরিবার হলে একটা সুন্দর সমাজ হবে। একটা সুন্দর সমাজ হলে সুন্দর একটা রাষ্ট্র হবে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।

এসময় সময় সকাল ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর ভারপ্রাপ্ত সভাপতি এড. রাশেদ ভূইয়া’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সাম্পাদক ভিপি বাদল, নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক এড. মো. ওয়াজেদ আলী খোকন। ফতুল্লা থানা আওয়মী লীগের সহ-সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু,  কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ৪,৫, ও ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, দেলপাড়া লিটল জিনিয়াস স্কুল এন্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মো. মোজাম্মেল হোসেন, দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. নাছির প্রধান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডি.এম আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. আবু সাঈদ মাদবর, সময় সকার ডটকম অনলাইন নিউজ পোর্টালের উপদেষ্টা মো. কাজী মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান সোহেলসহ গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিবাবকগণ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102