শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না

ফতুল্লার ৭-,৮-,৯ নং ওয়ার্ডে শামীম ওসমানের নির্বাচনী গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হলে আজ এ দিন দেখতে হতো না। শনিবার (২৩শে ডিসেম্বর)আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারনা তিনি এ কথা বলেন। দুপুর থেকে থেকে রাতঅবদী ফতুল্লা ইউনিয়নের ৭,৮,৯ নং- ওর্য়াডে বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।

সাংসদ আরও বলেন, আমার এলাকায় গতকাল ধ্বংসাত্মক কাজ চালানো হল। ফতুল্লায় ১৩/১৪ পয়েন্টে মশাল মিছিল করল। তারা সবাই সন্ত্রাসী। ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না যদি জনগণ নির্দেশ দেয়। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণী পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করবো। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেনী পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করবো। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।

শামীম ওসমান আরো বলেন, আপনি যদি মনে করেন ভবিষ্যত প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দিবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই তাহলে সেটাকে কেটে ফেলে দেয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।

এসময় উপস্হিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন এর ৯ নং- ওর্য়াডের যুবলীগ নেতা জানে আলম বিপ্লব এর সভাপতিত্বে উঠান বৈঠক গুলোতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকিরুল আলম হেলাল ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়ালী মাহমুদ খান, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102