শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ‘৫০ উর্ধ্বে কফি হাউস শেষ বেলা ফাউন্ডেশন’ এর বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি বন্দরে সিফাত বাহিনীর হামলায় নিহত বুলবুলের পরিবারের পাশে খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুন জন্মদিনে শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত: মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসেবে মোঃ হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান খানপুর হাসপাতালে ‘আমরা জুলাই যোদ্ধা’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কিট বিতরণ শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিত মাঝে বস্ত্র বিতরন করলেন -নাসিক প্রশাসক সাখাওয়াত 

বন্দরে সিফাত বাহিনীর হামলায় নিহত বুলবুলের পরিবারের পাশে খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 🪪

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বন্দর ২১ নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে তিনি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সাথে জরিতদের উপযুক্ত বিচারের দাবিতে পাশে থাকার আশ্বাস দেন।

​পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এবিএম সিরাজুল মামুন বন্দর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বুলবুল হত্যাকান্ড ও আলোচিত আলিফা হত্যাকান্ডের বিচারের অগ্রগতির বিষয়ে খবর নেন এবং বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ আসাদ, মাওলানা আবু মুসা, বন্দর শাহী মসজিদের ইমাম মুফতী সালমান রফিকী সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102