মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ আনন্দধামের উপদেষ্টা প্রয়াত দিবা ও সাগরের স্বরণে আলোচনা ও  রুহের মাগফেরাত কামনায় দোয়া   দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত কদম রসূল সেতুর কাজে বাধা অবৈধ স্থাপনা উচ্ছেদে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ভূমি অফিসে প্রতিমন্ত্রীর ঝটিকা সফর: অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় সই, তদন্তের নির্দেশ সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ডে ড্রেন সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রশাসক অ্যাড.সাখাওয়াত হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের যুব সভা মাদক ও কিশোর অপরাধ দমনে জিরো টলারেন্স: জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লা ডক্টরস সোসাইটি (FDS)-এর আয়োজনে” গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সেমিনার

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশবাসীকে বিএনপি নেতা মাহমুদ হোসেন মেম্বারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪১ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ ও দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদ হোসেন মেম্বার। আগামী ১ সেপ্টেম্বর দলটির গৌরবোজ্জ্বল পথচলার ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় মাহমুদ হোসেন মেম্বার বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এক ঐতিহাসিক মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানকে। একইসঙ্গে আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারম্যান, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি।”

তিনি আরও বলেন, “বিএনপি হলো মাটি ও মানুষের দল। জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লড়াইয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বক্তাবলী ইউনিয়নসহ ফতুল্লা ও নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী শক্তি সবসময় যেকোনো কঠিন সময়ে রাজপথে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লড়াইয়ে অঙ্গীকারবদ্ধ।”

সমাজসেবক হিসেবে পরিচিত মাহমুদ হোসেন মেম্বার তাঁর বার্তায় উল্লেখ করেন যে, বিএনপির রাজনীতি হলো মানুষের কল্যাণের রাজনীতি। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনন্দঘন দিনে তিনি তৃণমূলের সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরিশেষে তিনি বলেন, “আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করি এবং সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যাই। নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আবারও বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা।”

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বক্তাবলী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নিয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102