বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ আদিলের ২য় শাহাদাত বার্ষিকীতে  নারায়ণগঞ্জ ও ঢাকা ছাত্রশিবিরের যৌথভাবে  আলোচনা ও দোয়া মাহফিল ‘সবুজ বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা ও ছাতা বিতরণ নারায়ণগঞ্জে  ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন: মহানগরী আমীরের তীব্র নিন্দা ও প্রতিবাদ  নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ, ডিপিডিসিতে স্মারকলিপি সংবাদ যদি বস্তুনিষ্ঠ হয়, তবেই তা সবার জন্য মঙ্গল বয়ে আনে: নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন ফতুল্লায় পুলিশের বড় সাফল্য: ১৫১০ পিস ইয়াবাসহ ‘হোটেল মাসুদ’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক রাকিবের খোজঁ নিলেন জামায়াত আমীর আব্দুল জব্বার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়তে জেলা প্রশাসকের সভাপতিত্বে সমন্বয় সভা এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নারায়ণগঞ্জ চেম্বারের ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জের সাংবাদিকতা, আইন ও নাগরিক আন্দোলনে মাহবুবুর রহমান মাসুমের অবদানের ৪ দশক

৫ মামলা মাথায় নিয়েও নেতাকর্মীদের সাথে রাজপথে এ্যাড. টিপু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩৫৪ 🪪

বিএনপি”র কেন্দ্র ঘোষিত কর্মসূচী অবরোধের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রিকেটিং করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

.
গত ২৮শে অক্টোবর বিএনপির মহাসমাবেশ পন্ড হওয়ার পরেরদিন সারা দেশে হরতাল ঘোষণা করে দলটি। এর একদিন পরে টানা ৭২ ঘন্টা অর্থাৎ ৩দিনের সর্বাত্তক অবরোধে ঘোষণা আসে। যা পালন করতে গিয়ে ৫টি মামলার আসামী হতে হয় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুকে। কেননা প্রতিটি কর্মসূচিতেই নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন বিএনপির এ নেতা।

 

বৃহস্পতিবার (২রা নভেম্বর) ছিলো সর্বাত্তক অবরোধ কর্মসূচির শেষ দিন। শেষ দিনে ৫টি মামলা মাথায় নিয়েও নারায়ণগঞ্জ নগরীতে নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপির এ নেতা।
এসময় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালির বাজার এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। এসময় সরকারের পদত্যাগ সহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের।

 

এর আগে, বুধবার নগরীর নিতাইগঞ্জ থেকে ডিআইটি পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

 

মঙ্গলবার সর্বাত্তক অবরোধ কর্মসূচির প্রথম দিনে সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বেই বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
আর এর আগে, গত ২৯ অক্টোবর দেশব্যাপি হরতালের দিনেও সরব অস্থানে ছিলেন এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।বিক্ষোভ মিছিলে উপস্হিত ছিলো সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক এ্যাড, আনোয়ার হোসেন সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102