শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি

জ্বালানি সংকটে বন্ধের মুখে নারায়ণগঞ্জের ব্যস্ততম বন্দর গুদারা ঘাট, প্রশাসনের সহযোগিতা কামনা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ২৩৯ 🪪

দেশজুড়ে চলমান ডিজেল সংকটের প্রভাবে স্থবির হতে চলেছে নারায়ণগঞ্জের অন্যতম প্রধান ও ব্যস্ততম নৌ-রুট ‘বন্দর সেন্ট্রাল ফেরিঘাট’। প্রয়োজনীয় জ্বালানির অভাবে যেকোনো মুহূর্তে এই ঘাটের ট্রলার বা গুদারা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে নদী পারাপারে হাজার হাজার মানুষের চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্দর সেন্ট্রাল ফেরিঘাটের ইজারাদার দিদার খন্দকার এই সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ডিজেল সংকটের কারণে ট্রলার সার্ভিস চালু রাখা অসম্ভব হয়ে পড়ছে। বর্তমানে তাদের কাছে জ্বালানির যে মজুদ রয়েছে, তা দিয়ে বড়জোর আজ আগামীকাল পর্যন্ত চলাচল স্বাভাবিক রাখা সম্ভব। পর্যাপ্ত ডিজেল সংগ্রহ করা না গেলে আগামীকাল সকাল থেকেই এই ঘাটে যাত্রীদের নদী পারাপার বন্ধ হয়ে যেতে পারে।

ইজারাদার দিদার খন্দকার আরও বলেন, “ডিজেলের অভাবে আমরা নিরুপায় হয়ে পড়েছি। বন্দর সেন্ট্রাল ফেরিঘাট দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন। এই গুরুত্বপূর্ণ রুটটি সচল রাখা অত্যন্ত জরুরি।” পরিস্থিতি সামাল দিতে এবং জনভোগান্তি এড়াতে তিনি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষসহ সদর ও নৌ থানার জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেছেন।

এ ছাড়াও তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও মহানগর বিএনপি নেতা জাকির খানের প্রতি এই সংকটময় মুহূর্তে পাশে থাকার আহবান জানান।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরের সঙ্গে বন্দর উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম এই সেন্ট্রাল ফেরিঘাট। প্রতিদিন হাজার হাজার শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ী এই ঘাট ব্যবহার করে নদী পার হন। হুট করে ট্রলার চলাচল বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের বিকল্প যাতায়াতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102