শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জবাসীকে মহানগর বিএনপি নেতা রেজা রিপনের নববর্ষের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৯০ 🪪

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, বরং আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাণের উৎসব। পুরোনো বছরের সকল গ্লানি, ব্যর্থতা এবং তিক্ততাকে পেছনে ফেলে নতুন বছরের ভোরের সূর্য যেন আমাদের মাঝে নিয়ে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা।”

শুভেচ্ছা বার্তায় রেজা রিপন আরও উল্লেখ করেন, “নববর্ষের আলোকে আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। নববর্ষের এই নতুন আলোতে আমরা যেন একটি গণতান্ত্রিক, ন্যায়বিচার ভিত্তিক ও নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে পারি। মহানগর বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা।”

তিনি নারায়ণগঞ্জবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “নতুন বছর হোক সাধারণ মানুষের অধিকার আদায়ের বছর, নতুন বছর হোক আনন্দের বছর। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারি, মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।”

সবশেষে তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে নববর্ষের ‘শুভ নববর্ষ’ জানিয়ে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102