শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে আল আমিন ইকবালের রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৬ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল আমিন ইকবাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যাঁর একটি ঘোষণায় টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমগ্র জাতি দেশমাতৃকাকে রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

শুভেচ্ছা বার্তায় আল আমিন ইকবাল আরও বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আজ স্বাধীনতার এতদিন পরেও আমাদের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে কৃষকদল আজ সুসংগঠিত। আমাদের শপথ হবে—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করা।”

তিনি নারায়ণগঞ্জবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। আসুন, স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে আমরা দেশ গড়ার শপথ নিই এবং যেকোনো অপশক্তির হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করি।”

সবশেষে তিনি স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102