শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৮৮ 🪪

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে বীর বাঙালি এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (বীর উত্তম)।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার যে ঘোষণা দিয়েছিলেন, তা দিশেহারা জাতিকে সাহস ও প্রেরণা জুগিয়েছিল। তাঁর সেই ঘোষণা আর রণাঙ্গনে বীরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমেই আমরা একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা পেয়েছি। আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।”

বিএনপির এই নেতা বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, “স্বাধীনতার মূল চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। সেই লক্ষ্য অর্জনে ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নাম অবিস্মরণীয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার এই দিনে আমাদের শপথ হোক—বিপন্ন গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং মানুষের বাক-স্বাধীনতা নিশ্চিত করা।”

পরিশেষে তিনি সবার সুখী, সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ কামনা করে স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102