শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৫৭ 🪪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী এবং নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক অভিনন্দন ও ‘রক্তিম শুভেচ্ছা’ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন। ২৬ মার্চ স্বাধীনতার এই মাহেন্দ্রক্ষণে তিনি সকল শহীদ ও বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন বলেন, ” ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে (বীর উত্তম)। যাঁর কালজয়ী ঘোষণার মধ্য দিয়ে এদেশের মানুষ দিশা পেয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা কেবল একটি মানচিত্র বা পতাকা নয়; স্বাধীনতা মানে মানুষের বাকস্বাধীনতা, ভোটাধিকার এবং একটি বৈষম্যহীন সমাজ। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে সচেষ্ট। স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক—শহীদদের রক্তের ঋণে কেনা এই প্রিয় মাতৃভূমিতে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করা।”

পরিশেষে দুলাল হোসেন মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং নারায়ণগঞ্জবাসীকে মহান স্বাধীনতা দিবসের উদযাপনে শরিক হওয়ার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও স্বাধীনতার বীর সন্তানদের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102