শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে ‘জাকির খান পাওয়ার ফোর্স’-এর উদ্যোগে দোয়া মাহফিল  চুনকা মিলনায়তনে কাল গভীর নলকূপ ব্যবহারকারীদের পর্যালোচনা সভা; নগরবাসীকে উপস্থিত থাকার আহবান  ৩০০ ফিট সড়কে ছিনতাইকারীর কবলে জেলা প্রজন্ম দল নেতা সলিমুল্লাহ করিম সেলিম ঈদ পুনর্মিলনীতে মোগরাপাড়াবাসী পূর্ণ সমর্থন দিলেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো.আশরাফ উদ্দিনকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ৬ষ্ঠতলায় ঐতিহ্যবাহী সাহিত্য জোট’র মাসিক সভা অনুষ্ঠিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশন ও আবাসনের দাবি: নারায়ণগঞ্জে সমাবেশ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে জড়িয়ে নোংরা রাজনীতি ও ব্যক্তিগত ষড়যন্ত্র চলছে’: মশিউর রহমান রনি নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি ফতুল্লায় ১৫০০ পুড়িয়া গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেফতার

‘জুলাই বিপ্লব অস্বীকার করলে দেশ সংকটে পড়বে’- মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ 🪪
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অগ্রসর কর্মীদের এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭
ফেব্রুয়ারি) বেলা ৩টায় চাষাঢ়াস্থ ফেডারেশনের কার্যালয়ে এই কর্মশালা সম্পন্ন হয়।
​কর্মশালায় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “আমরা আশা করেছিলাম নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের অন্তত নিয়মনীতির মধ্যে থাকা উচিত। বাংলাদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে; জুলাই বিপ্লবের চেতনাকে অস্বীকার করলে তাদের জন্য ভবিষ্যতে খারাপ অবস্থা বিরাজ করবে।”
​তিনি আরও বলেন, “বেকারত্ব দূর করে মানুষের হাতে কাজ দিতে না পারলে মাদক ও সামাজিক অবক্ষয় আমাদের গ্রাস করবে। কোরআনের কর্মী হিসেবে নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ইনসাফ ভিত্তিক সমাজ ও ইসলামের বিজয় আনতে আমাদের সচেষ্ট হতে হবে। আসন্ন রমজানের প্রশিক্ষণ নিয়ে আমাদের ইনসাফ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।”
​বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ কর্মীদের ব্যক্তিগত আমল সংশোধনের ওপর জোর দেন। তিনি বলেন নামাজ কায়েমের পাশাপাশি নিয়মিত জাকাত আদায় করতে হবে।রমজানে প্রতিদিন অন্তত ১০ পৃষ্ঠা কোরআন তিলাওয়াত করতে হবে।নিজে ভালো না হয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়; তাই আল্লাহর নিষেধ করা সকল কাজ পরিহার করতে হবে।
​প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান বলেন, “এবারের নির্বাচনে মানুষ ঘরে ঘরে জামায়াতে ইসলামীকে চিনেছে। ক্ষমতা হঠাৎ করে পেলে তা পরিপক্ব হয় না, ধাপে ধাপে অর্জন করলেই তা টেকসই হয়। রমজানের শিক্ষা তথা তাকওয়া বা খোদাভীতি ছাড়া সমাজে মনুষ্যত্ব টিকে থাকা সম্ভব নয়।”
​নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলায়মান মুন্না-এর সঞ্চালনায় কর্মশালায় আরও বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন উপদেষ্টা ​এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমূখ।
​কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দসহ সংগঠনের বিপুল সংখ্যক অগ্রসর কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনে শ্রমিকদের অধিকার আদায় এবং দাওয়াতি কাজ বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102