রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

নাসিকের নবনিযুক্ত প্রশাসক সাখাওয়াত হোসেন খানকে সাবেক প্যানেল মেয়র বিভার ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭৫ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিকের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ (বিভা)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ নগর ভবনে উপস্থিত হয়ে তিনি নবনিযুক্ত প্রশাসককে এই শুভেচ্ছা জানান।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা। এসময় নাসিকের ১৬, ১৭ ও ১৮ নম্বর সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত সংরক্ষিত নারী আসনের সাবেক সফল কাউন্সিলর ও প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে ফুল তুলে দেন এবং তাঁর নতুন দায়িত্বের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বিনিময়কালে তাঁরা নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং নগরবাসীর সেবার মান বৃদ্ধির বিষয়ে আন্তরিক আলোচনা করেন। আফসানা আফরোজ বিভা আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসকের যোগ্য নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তাঁকে ফুলেল শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নারায়ণগঞ্জ শহর গড়তে সাবেক জনপ্রতিনিধিসহ নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। এ সময় বিএনপিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102