শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হওয়ায় এড. সাখাওয়াত হোসেন খানকে রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮২ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)-এর নগর প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

তিনি গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, “অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের মাটি ও মানুষের পরীক্ষিত নেতা। দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অপরিসীম ত্যাগ, শ্রম ও নিষ্ঠা সর্বজনবিদিত। এছাড়া একজন বিশিষ্ট ও সৎ আইনজীবী হিসেবেও নারায়ণগঞ্জে তার ব্যাপক সুখ্যাতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। আজ তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”

ফতেহ মোহাম্মদ রেজা রিপন তার বার্তায় আরও বলেন, “বিগত দিনে সিটি কর্পোরেশনে যে চরম অব্যবস্থাপনা, স্বজনপ্রীতি ও অনিয়ম হয়েছে, নগরবাসী তা থেকে মুক্তি চায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বলিষ্ঠ ও সৎ নেতৃত্বে নাসিক একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও আধুনিক সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। তিনি তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, মেধা ও প্রজ্ঞা দিয়ে নগরবাসীর মৌলিক অধিকার ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সক্ষম হবেন।”

শীতলক্ষ্যা পাড়ের এই ঐতিহ্যবাহী শহরকে একটি যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নতুন প্রশাসক যুগান্তকারী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

পরিশেষে শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বর্তমান সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়োপযোগী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসাথে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও কল্যাণে নতুন নগর প্রশাসকের নেওয়া সকল ইতিবাচক পদক্ষেপে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102