মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণ ,মানসিক সুস্থতা ও চারিত্রিকভাবে উন্নত করে গড়ে তুলতে হবে: ডিসি রায়হান কবির  “নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা: মাসুকুল ইসলাম রাজীব আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি  বিকেএমইএ ও না.গঞ্জ চেম্বারের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯০ 🪪

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাষাড়া শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ। এসময়  মোরশেদ সারোয়ার সোহেলের নেতৃত্বে সংগঠন দুটির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন এবং মুনাজাত পরিচালনা করে ভাষা শহিদদের আত্মার শান্তি কামনা করেন।

এ সময় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল বলেন, একুশ আমাদের আত্মমর্যাদা, সাহস ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ভাষার জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতিকে আজও পথ দেখায়। মাতৃভাষার মর্যাদা রক্ষা করা মানে নিজেদের শেকড় ও সংস্কৃতিকে সম্মান করা।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রে শুদ্ধ বাংলা চর্চা বাড়ানো জরুরি। একুশের চেতনা কেবল একটি দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়; ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ ধারণের মধ্য দিয়েই এ চেতনা বাস্তব রূপ পায়। তরুণ প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেম জাগ্রত করাই সময়ের দাবি।

শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন  বিকেএমইএ’র পরিচালক জাকারিয়া ওয়াহিদ, নজরুল ইসলাম স্বপন, মামুন উর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষে পরিচালক সোহেল আক্তার সোহান, জাকারিয়া ওয়াহিদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মুজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, সিইও হাবিবুর রহমান এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102