রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

মহান শহীদ দিবসে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিনম্র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ 🪪

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।

এদিন সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মিলিতভাবে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরসহ যেসব বীর সন্তান বুকের তাজা রক্ত দিয়েছেন, তাদের অবিস্মরণীয় ত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন ও দোয়া করা হয়। এ সময় একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

একুশের সকাল থেকেই চাষাঢ়া শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের ঢল নামে, যার ফলে পুরো এলাকা এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পরিণত হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102