শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও নতুন মন্ত্রিসভাকে ফতেহ মোহাম্মদ রেজা রিপনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩২ 🪪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ও নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই অবিস্মরণীয় বিজয়ে দলের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান এবং তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।

এক অভিনন্দন বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নতুন সরকারের সাফল্য কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন,
“আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশনায়ক তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে শুধুমাত্র সরকার প্রধানের দায়িত্বই গ্রহণ করেননি, বরং তিনি এদেশের মানুষের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রামের সফল পরিসমাপ্তি ঘটালেন। এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এই বিজয় এদেশের ১৮ কোটি গণতন্ত্রকামী মানুষের। তারেক রহমানের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ আজ অপশাসন ও দুঃসময়ের অন্ধকার পেরিয়ে এক নতুন সূর্যোদয় দেখলো।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে গঠিত এই নতুন মন্ত্রিসভা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করবে। আইনের শাসন, ন্যায়বিচার এবং মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সরকার আপসহীন ভূমিকা পালন করবে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা নতুন সরকারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং দেশগড়ার কাজে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছি।”

ফতেহ মোহাম্মদ রেজা রিপন আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে আধুনিক ও কল্যাণমুখী, যেখানে সকল নাগরিকের সমান অধিকার সুনিশ্চিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102