শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

আমাকে জয়ী করলে আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো: মাকসুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩২ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাকসুদ হোসেন বলেছেন, “প্রতিপক্ষের পায়ের নিচে আজ মাটি নেই, তাদের সাথে কোনো জনবলও নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে এখন কেবল হুমকি-ধমকি আর মামলার ভয় দেখাচ্ছে। তবে এসব করে লাভ হবে না, কারণ জনগণ এখন সচেতন এবং তারা কোনো ভয়-ভীতি পরোয়া করে না।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে নগরীর খানপুর এলাকা থেকে মাকসুদ হোসেনের সমর্থনে একটি বিশাল নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাকসুদ হোসেন অভিযোগ করে বলেন, “আমরা দিনের বেলা যেসব ব্যানার ও ফেস্টুন লাগাই, তারা রাতের আঁধারে তা খুলে ফেলছে। আমার নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু হুমকি-ধমকি দিয়ে ভোট পাওয়া যায় না। তারা যত বেশি হুমকি দিচ্ছে, জনসমর্থন থেকে ততই পিছিয়ে পড়ছে।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ফুটবল মার্কায় ভোট দিন। আপনাদের পবিত্র আমানত ও সমর্থনে আমি যদি বিজয়ী হতে পারি, তবে আপনাদের সকল প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”

এদিন মাকসুদ হোসেনের নির্বাচনী মিছিলে সাধারণ মানুষের ব্যাপক ঢল নামে। বিশেষ করে নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পুরো শহর ‘ফুটবল’ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি রাজা হোসেন, জাতীয় পার্টি নেতা নুরুন্নবী, বাচ্চু মিয়া, প্রার্থীর পুত্র শুভসহ নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার হাজার হাজার কর্মী-সমর্থক।

নির্বাচনী প্রচারণায় স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া পাওয়ায় মাকসুদ হোসেনের শিবিরের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102