শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি

তারেক রহমানের আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন অনুপ্রেরণা: শুক্কুর মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ 🪪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে আবেগ ও আশার জোয়ার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে নতুন করে প্রাণসঞ্চার হয়েছে। রবিবার ( ২৫ জানুয়ারী) মধ্যরাতে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ।

অতিথির বক্তব্যে শুক্কুর মাহমুদ বলেন, “তারেক রহমানের আগমন শুধু একজন নেতার ফেরা নয়; এটি নির্যাতিত, বঞ্চিত ও সাধারণ মানুষের অধিকার ফিরে পাওয়ার প্রতীক। বহু ত্যাগ, সংগ্রাম আর প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলা একজন নেতৃত্বের এই প্রত্যাবর্তন আমাদের গণতান্ত্রিক লড়াইকে আরও শক্তিশালী করবে।”

তিনি আরও বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে রাজপথে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে। তাঁর এই সাহসী নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি নতুন ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে বলে তৃণমূলের নেতা-কর্মীরা দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও উপস্থিত হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, সোনারগাঁও উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, গজারিয়া উপজেলা সদস্য সচিব সম্রাট সিকদার সুজন, মুন্সিগঞ্জ সদর উপজেলা সদস্য সচিব জাকির মন্ডল এবং গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি উজ্জ্বল ভূঁইয়া।

এছাড়া রূপগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— রূপগঞ্জ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মোহাম্মদ মোরশেদ আলম, রূপগঞ্জ সদর ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক নুরুল আমিন পাশা, সদস্য সচিব মোহাম্মদ নাঈম মিয়া, ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ রাসেল ভান্ডারী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জলিল ভান্ডারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102