রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস উপলক্ষে আলোক প্রজ্জ্বলন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ৫ এমপির ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় বন্দরে অসুস্থ বিএনপি নেতা তারা মিয়ার পাশে দলীয় নেতৃবৃন্দ, এমপি’ পক্ষ থেকে আর্থিক সহায়তা বন্দরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩: বার্ন ইনস্টিটিউটে খোঁজ নিলেন মহানগরী জামায়াত আমীর পরিকল্পিত শিল্পনগরী ও মিল স্থানান্তরের দাবি: আটা ময়দা মিল মালিক সমিতির বর্ণাঢ্য অভিষেক জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ফেনীতে সাইবার ইউজার দলের নির্বাচনী কর্মশালা উদ্বোধনে নারায়ণগঞ্জের এস. আলম রাজীব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৭ 🪪

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ ফেনী জেলা শাখার উদ্যোগে এক বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীদের পক্ষে ডিজিটাল ক্যাম্পেইনিং ও গুজব প্রতিরোধের লক্ষ্যে ফেনী শহরের গোল্ডেন প্যালেস হোটেলের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়।

সংগঠনের ফেনী জেলা কমিটির সভাপতি শরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্ল্যাহর সঞ্চালনায় কর্মশালাটি উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির গণঅভ্যুত্থান: ২০২৪ ডক্যুমেন্টেশন উপ-কমিটির সদস্য এস. আলম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, বর্তমান সময়ে রাজপথের লড়াইয়ের পাশাপাশি সাইবার যুদ্ধেও আমাদের পারদর্শিতা দেখাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্ল্যাহ মানিক ও ইয়াকুব নবী।

উদ্বোধকের বক্তব্যে এস. আলম রাজীব বলেন, “বিএনপি জনগণের দল, জনপ্রিয় দল। ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব আমাদের সত্য দিয়ে দিতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এখন স্বদেশে অবস্থান করছেন, যা আমাদের পূর্ণ উজ্জীবিত করেছে। ইনশাআল্লাহ, জনগণের সমর্থনে আমরা বিজয় নিশ্চিত করবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, অর্থ সম্পাদক জাহিদ হোসাইন সবুজ এবং ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন। এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পর্যবেক্ষক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় ডিজিটাল প্রচারণার কৌশল, সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধ এবং দলীয় প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সাইবার ইউজার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও এক্টিভিস্ট অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102