শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

গণতন্ত্রের মানসকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা আল আরিফের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৯ 🪪

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।

আজ এক শোক বার্তায় বিএনপি নেতা আল আরিফ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল আরিফ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক মূর্ত প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে আপোষহীন ভূমিকা পালন করেছেন, তা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর এই বিদায় আমাদের জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা আজ আমাদের রাজনৈতিক অভিভাবক ও ‘মাদার অফ ডেমোক্রেসি’কে হারালাম।”

তিনি আরও বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও কোটি কোটি নেতাকর্মীকে এই বিশাল শোক সইবার শক্তি দান করেন।”

তিনি দেশের বিএনপির সকল নেতাকর্মী ও সমর্থকদের মরহুমার রুহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102