শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে ৮ দলের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ 🪪
ইসলামী ও সমমনা আন্দোলনরত ৮ দলের লিয়াজো কমিটির নারায়ণগঞ্জ জেলার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার রাত আটটায় খেলাফত মজলিসের মহানগর জেলা কার্যালয়ে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়৷
খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, জেলা সভাপতি মুমিনুল হক সরকার, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা উবাইদুল কাদের নদভী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক ডাঃ আল-আমীন রাকিব, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি আতিকুর রহমান নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, প্রমুখ৷বৈঠকে সব দলের সমন্বয়ে নারায়ণগঞ্জ জেলার একটি লিয়াজো কমিটি গঠন করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র থেকে যাকেই প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে তাকে সম্মিলিতভাবে বিজয়ী করার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102