শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

কুতুবপুরে যুবদলের বাবু- পাপ্পু ও সুমনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ 🪪

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকী বাজার সড়কে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরান হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক পাপ্পু গাজী ও যুবদল নেতা সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে। এই আপোষহীন নেত্রীর সুস্থতার জন্য আজ দেশবাসী দোয়া করছেন। দেশের এই ক্রান্তিকালে জনগণ তাকে পাশে পেতে চায়। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।”

আসন্ন নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকেই বিজয়ী করবো। তবে তৃণমূলের দাবি, এই আসনে যেন দলের ত্যাগী নেতাদের মধ্য থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি শহিদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সুমন বেপারি, মো. জিতু, আব্দুর রহমান, মো. রানা, মো. আল আমিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102