শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

স্বাধীনতার পরে জামায়াতের অনেকেই দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো দুর্নীতি হয়নি- আবদুল জব্বার 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ 🪪
 চ্যানেল ২৪-এর বিশেষ অনুষ্ঠান ‘ব্যালটে বাংলাদেশ’ নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এন.মোহাম্মদ গ্রুপ-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ এবং নারায়ণগঞ্জ-৫ আসনের আসন্ন নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীরা অংশ নেন।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকালে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:​নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী: মাসুদুজ্জামান মাসুদ, ​নারায়ণগঞ্জ-৪ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী: মাওলানা আবদুল জব্বার,নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত এমপি প্রার্থী: আব্দুল্লাহ আল-আমিন।
​এসময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুর রহমান সবুজ।
​আলোচনার শুরুতে চ্যানেল ২৪ নারায়ণগঞ্জ প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্ব আহসান  সাদিক যানজট সমস্যা এবং চিকিৎসা সেবার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন, বিশেষ করে ডেঙ্গুতে মৃত্যুর হার নিয়ে উদ্বেগের কথা জানান। এ বিষয়ে প্রার্থীরা তাদের মতামত দেন।
​নারায়নগঞ্জ ৪ আসনের (জামায়াত) মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার “৫ আগস্ট পরবর্তী” পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নানা সমস্যা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনেন। তিনি বলেন, “৫ আগস্টের পূর্বে যে বাংলাদেশ ছিল তা আমরা চাই না।” তিনি জনগণের জুলুম, সন্ত্রাস ও দুর্নীতির হাত থেকে মুক্তির আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করেন। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে দাবি করেন যে স্বাধীনতার পরে তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কোনো দুর্নীতি হয়নি। তিনি জানান, “আমরা ৫ আগস্টের পরে সকল আহত এবং নিহত লোকদের হাতে অর্থ সহায়তা করেছি। ইনশাআল্লাহ আমরা অচিরেই মানুষের কাছে পৌঁছাবো।”
এছাড়া তিনি তার বক্তব্যে নানাভাবে “টর্চারের শিকার” হওয়ার কথা উল্লেখ করেন। তবে তিনি তার সাংগঠনিক দক্ষতা নিয়ে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে সব সমস্যা দূর করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন। মাওলানা আবদুল জব্বার তাঁর কাছে আরও একটি প্রশ্ন জানতে চাইলে বলেন, “শেষ ভালো যার, সব ভালো তার”—এটিকে সামনে রেখে তিনি জনগণের আকাঙ্ক্ষা কীভাবে পূরণ করবেন,তা ব্যক্ত করেন।
​এই অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জ আসনের ভোটারদের কাছে প্রার্থীরা তাদের নিজেদের অবস্থান ও প্রতিশ্রুতি তুলে ধরেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102