শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়া ও নুরুল ইসলাম সরদারের সুস্থতায় খাশি সাদকা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ 🪪
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জের প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম সরদারের দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাশি সাদকা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে শহরের আমলাপাড়া হোসিয়ারি কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপি নেতা হানিফ সরদার ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদারের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং নুরুল ইসলাম সরদারের আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে খাশি সাদকা করে গোশত অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বিএনপি নেতা হানিফ সরদার ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রিপন শিকদার, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল, ১২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মাসুম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি মো. সোহেল, কৃষকদল নেতা মো. মাহবুব হোসেন, শ্রমিক দল নেতা মো. বিপ্লব, কৃষকদল নেতা মো. সেলিম, পলাশ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করা জাতির দাবিতে পরিণত হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করছে। একইভাবে নুরুল ইসলাম সরদারের সুস্থতাও আমাদের সবার প্রত্যাশা। অনুষ্ঠানে এলাকায় মানবিক সহায়তার নব উদাহরণ সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের মাঝে সন্তুষ্টির ছাপ দেখা যায়।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102