শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

ধর্মের অধিকার সবার মৌলিক অধিকার, নারায়ণগঞ্জ সম্প্রীতির শহর: মাসুদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ‘নারায়ণগঞ্জ হাজার বছরের সম্প্রীতির শহর। আমরা বারবার প্রমাণ করেছি এখানে আমাদের সম্পর্কের কখনো পরিবর্তন হয়নি, বরং আত্মার আত্মীয়তার বন্ধন অটুট থেকেছে। আজকের এই সংকীর্তন অনুষ্ঠানই তার প্রমাণ।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় নগরীর নিতাইগঞ্জ মোড়ে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘সংখ্যালঘু’ শব্দটি পছন্দ করতেন না। জাতীয়তাবাদী দল ধর্মকে কখনোই রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। আমরা বিশ্বাস করি, ধর্মের অধিকার সবার মৌলিক অধিকার।’

সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে মাসুদুজ্জামান বলেন, ‘আমাদের এই সম্প্রীতির ইতিহাস আমাদের আরও শত বছর এগিয়ে নেবে। একে অপরকে সম্মান দেওয়া যতদিন বজায় থাকবে, আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আমরা ধর্ম নিয়ে নয়, আত্মার সম্পর্ক নিয়ে চলায় বিশ্বাসী।’

উক্ত কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরী বাপ্পী, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাবেক কাউন্সিলর ও মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মনোয়ার হোসেন সোখন, পূজা উৎযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কার্ত্তিক ঘোষ, মো. মনির হোসেন সরদার এবং মন্দির কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102