শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রচার ও মিডিয়া সম্পাদক হলেন সিয়াম ​জুলাই শহিদ জুলফিকার শাকিলের শাহাদাত বার্ষিকীতে ছাত্র ফেডারেশনের পুষ্পস্তবক অর্পণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শন বন্দরে গ্যাস লিকেজে একই পরিবারের ৩ জন দগ্ধ,  মহানগরী আমীর আবদুুল জব্বারের  উদ্বেগ ও সমবেদনা  মাদক ও ছিনতাই এর বিরুদ্ধে ১নং বাবুরাইলে প্রস্তুতিমূলক আলোচনা সভা সাহিত্য জোট নারায়ণগঞ্জের কবিতা পাঠ ও সাহিত্য আলোচনায় মুখরিত অনুষ্ঠান ‘স্বপ্ন, সেবা ও সমৃদ্ধি’ স্লোগানে নারায়ণগঞ্জে সহযাত্রী মানবকল্যাণ ফাউন্ডেশনের যাত্রা শুরু রাজনৈতিক ব্যানার ব্যবহার করে চাঁদাবাজি-সন্ত্রাসবাদসহ মাদক ব্যবসা বন্ধের আহবান আহমেদুর রহমান তনুর  পানির পাম্পের দাবি নিয়ে বক্তারা-আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না তোলারাম কলেজে হামলায় আহত শিবির নেতাদের হাসপাতালে দেখতে গেলেন কেন্দ্রীয় সভাপতি তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন

ডিয়ারা ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪১৮ 🪪

শহীদনগর ডিয়ারা কবরবাসী দের রুহের মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ৪ ডিসেম্বর বাদ আছর ডিয়ারা দাফন – কাফন ও মানবজাতির কল্যাণ কমিটির উদ্যোগে নাসিক১৮নং ওয়ার্ডে ডিয়ারা বায়তুন নুর উল্লাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।

ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ডিয়ারা বায়তুন নুর উল্লাহ জামে মসজিদ এর সভাপতি ও ডিয়ারা মসিনাবন্দ সমাজসালিশ
আখতারুজ্জামান রতন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুমিল্লা বুরিচং জামিয়াতুর রাজা দরসে নিজামী মাদ্রাসার উপাধ্যক্ষ ও কুমিল্লা বুরিচং মহিনমাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ বাইজিদ রাজা রজবি। মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাননীয় জেলা প্রশাসক না,গঞ্জ।বিশেষ আলোচক ছিলেন ডিয়ারা বায়তুন নূর উল্লাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওঃ মুফতি মোহাম্মদ সাইফুল ইসলাম।মাহফিলে বিশেষ অতিথি ছিলেন নিতাইগঞ্জ মেসার্স দিবা ফ্লাওয়ার মিলস এর প্রোপাইটর আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন।

মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন শহীদনগর সমাজ সালিশ কমিটির সভাপতি
মোঃ আনোয়ার হোসেন দেওয়ান,ডিয়ারা মসিনাবন্দ সমাজ সালিশ বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান,ডিয়ারা মসিনাবন্দ সমাজ সালিশ খালিকুজ্জামান,ডিয়ারা মসিনাবন্দ সমাজ সালিশ
আসলাম মন্ডল,ডিয়ারা বায়তুন নুর উল্লাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সিকদার, ডিয়ারা বায়তুন নুর উল্লাহ জামে মসজিদ এর সাধারণ সম্পাদক আমির হোসেন মেরাজ, সমাজ সেবক আমানুল ইসলাম জুয়েল, ডিয়ারা দাফন-কাফন কমিটির সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন।মাহফিলের উপস্থাপনা করেন ডিয়ারা বাইতুন নুর উল্লাহ জামে মসজিদের সানি ইমাম হাফেজ ক্বারী মোঃ জিয়া উদ্দিন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিয়ারা দাফন কাফন কমিটির সভাপতি ওয়াদুরজ্জামান রুপমসহ যুব সমাজ ও এলাকাবাসী।

আরো ওয়াজ করেন স্থানীয় ওলাম কেরামগণ। ওয়াজ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লি দের মাঝে রান্না করা খাবার নেওয়াজ বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102